রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে ইভিএম-এ আঙুলের ছাপ না মিলায় ভোট দিতে পারেননি ৬২ ভোটার। তারা এখন ভোট দেওয়ার দাবিতে ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নেটওয়ার্ক সমস্যা থাকলে আমাদের কিছুই করার নেই।
নির্বাচন কমিশনে যোগাযোগ করার জন্য তিনি ভোটারদেরকে পরামর্শ দিয়ে প্রস্থান করেন।
বার্তাবাজার/এসজে