এম এ মালেক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ সাবেক মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ডাঃ এম.এ মতিনের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ১০ টার দিকে পৌরসভার রহমতগঞ্জ কবরস্থানে কবর জিয়ারত,বেলা ১১টায় তার হাতে গড়া উত্তরবঙ্গের প্রথম প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও জামে মসজিদে কোরআন-তেলাওয়াতের মধ্য দিন ব্যাপী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মরহুমের জ্যেষ্ঠ পুত্র জনাব প্রফেসর ডাঃ এম.এ মুকিত এবং হাসপাতাল পরিচালনা পর্ষদ ও হাসপাতালের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।