সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন করেছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালের নতুন সংবাদ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, কিশোরগঞ্জ জেলা নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, সাপ্তাহিক শুরূক সম্পাদক হাকিম মো. ফজলুর রহমান, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রিপন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জোবায়ের হোসেন খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলামিস্ট ও কবি সাদেক আহমেদ, বিডি চ্যানেল ফোরের বার্তা সম্পাদক আমিনুল হক সাদী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ওবায়েদ রনি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি তারেক মিনহাজ কোরায়শী ছোটন, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক এনামুল হক সেলিম, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সৈয়দুর রহমান সৈয়দ, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার মো. রাসেল প্রমুখ।
এছাড়া মানববন্ধনে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে সাংগঠনিকভাবে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখা, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব ও কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিট অংশগ্রহণ করে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।
বক্তাগণ কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের অবিলম্বে খোঁজে বের করে গ্রেফতারের জোর দাবি এবং বিচার দাবি করেন।
ঘটনার সাথে জড়িতরা যত প্রভাবশালী হোক তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে দাবি ও বুরহানের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদান এবং মুক্তিযোদ্ধাদের ন্যায় সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান।
হুমায়ূন কবীর/বার্তাবাজার/হৃ.আর