কুড়িগ্রামের উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠুকে সংবর্ধনা দিয়েছে বণিক সমিতি।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে বণিক সমিতি কার্যালয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন, বণিত সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম মন্ডল
দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মিঠু প্রথম পযার্য়ে পৌরসভার ৬ হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহ ও ২৮ টি গণশৌচাগার নির্মানের ঘোষনা দেন।
এছাড়া পৌরসভার সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে সবার সহযোগিতা কামনা করেন।
শিমুল দেব/বার্তাবাজার/পি