বেগমগঞ্জে ধর্ষণের শিকার তরুণীকে সাভার থেকে উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের পর অপহরনের শিকার হওয়া তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ঢাকার সাভারের আশুলিয়া থেকে ওই তরুণীকে উদ্ধার করে।

জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে অস্ত্রের মুখে এক তরুণীকে বিবস্ত্র করে ভিডিওধারণ, একাধিকবার গণধর্ষণ ও ভিডিও ভাইরালের ভয় দেখায়। গত ২৪ ডিসেম্বর ধর্ষণের শিকার হওয়া ঐ তরুণীকে অপহরণ করা হয়।

মুঠোফোনে বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান শিকদার বার্তা বাজারকে জানান, পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই তরুণীকে শনিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে একাধিকবার গণধর্ষণ ও ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্ত ফয়সল ও ইমনকে রাতেই গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ওই তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার দুই মাস পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর