করোনাকালে কওমি ছাড়া বন্ধ হয়ে যাওয়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৪ মে খুলে দেওয়ার বিষয়ে পর্যালোচনা সভায় বসেছেন সরকারের কয়েকজন মন্ত্রী-সচিব ও কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রী ছাড়াও উপস্থিত আছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সরকারের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত আছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা সচিব এবং পুলিশের মহাপরিদর্শক।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রথমে কয়েকদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলেও ধাপে ধাপে তা বেড়ে প্রায় ১ বছর হতে চলল। এরই মাঝে বেশ কিছু পাবলিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেগুলোতে দেওয়া হয়েছে অটোপাশ।
বার্তাবাজার/এসজে