নাগেশ্বরী সীমান্তে ভারতীয় চা পাতাসহ ২ চোরাকারবারী আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারতীয় চাপাতি ও চৈ পানের গাছসহ ২ চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে কাশিমবাজার নামক স্থানে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পুর্বকেদার গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জরিমুল্লাহ (৫০) ও কেদার ইউনিয়নের সাহেবেরখাস গ্রামের হাসান আলীর ছেলে শাহজালাল।

জানা গেছে, দীর্ঘদিন থেকে ভারত থেকে চাপাতি ও চৈ পানের গাছ এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। শনিবার ভোর ৬ টার সময় দু‘জনে ভারত থেকে ১ হাজার ৩শ ৫০ কেজি চা পাতি ও ৬ বস্তা চৈ পানের গাছ ভটভটি দিয়ে পাঁচার করে নিয়ে যাওয়ার সময় কাশিমবাজার নামক স্থানে বাজারের নিরাপত্তা কর্মীর দেয়া তথ্যমতে এসআই সাইফুল্লাহ’র নেতৃত্বে টহলরত পুলিশ মালামালসহ চোরাকারবারীদের আটক করেন। আটক জরিমুল্লাহ কেদার বিজিবি ক্যাম্পের সোর্স হিসাবে কাজ করে বলে জানান এলাকাবাসী।

এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান আটকের বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর