কাজিরহাট-আরিচা ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ৭২ সালে ৭টি ডেজার সংগ্রহ করেছিলেন। ২০০৮ সাল পর্যন্ত ৭টি থেকে ৮টি উত্তীন্ন হয়নি। ২০০৮ সাল পর্যন্ত এত সরকার এসছে গেছে কেউ কোনো ড্রেজার সংগ্রহ করেনি। শেখ হাসিনা সরকার গঠন করে প্রথমে ১০টি থেকে এখন ৮০টি ড্রেজার সংগ্রহ করে নদীর নাব্রতা ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছি। হাজার হাজার কোটি টাকা নৌবন্দর ও নৌযানের জন্য বনিয়োগ করেছি।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা শুধু এই কাজীরহাট-আরিচা ফেরিঘাট নয় আমরা জামালপুরে আরেকটি নেপথ তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আজ শনিবার দুপুরে কাজিরহাট-আরিচা ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন পাবনা-১ আসনের সাংসদ অ্যাড. শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবীর, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সৈয়দ মো: তাজুৃল ইসলাম, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ।
বিআইডাব্লিউটিসির’র সূত্র জানায়, কাজীরহাট আরিচাঘাট থেকে প্রথম অবস্থায় ৪ টি ফেরী চলাচল করবে। যানবাহন পারাপারের উপর ভিত্তি করে আরও ফেরী বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি