শিবচরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
মাদারীপুরের শিবচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড, ছোরা ও মোবাইল ফোনসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) গভীর রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জমিরউদ্দিন মুন্সীর কান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে শিবচর থানায় এক ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান।
আটককৃতরা হলো- শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের আরব আলী হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (২৫), মুন্সিগঞ্জের আধেরা ইউনিয়নের বকচর গ্রামের মঈন সরকারের ছেলে ওয়াসিম সরকার মহসিন (৩৪), শরীয়তপুরের জাজিরা থানার রুপবাবুর হাট ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের দবীর শেখের ছেলে মো: শাহিন (২৫), শরীয়তপুরের নড়িয়া থানার বিসুগাঁও গ্রামের মঙ্গল বেপারীর ছেলে মো: সেলিম বেপারী (৫৫), শরীয়তপুরের নড়িয়া থানার কানারগাঁও গ্রামের বরকত আলী বেপারীর ছেলে এমদাদুল বেপারী (৩৭) ও শিবচরের মন্নাফ বয়াতিকান্দি গ্রামের মৃত সাদেক খানের ছেলে জালাল খাঁ (৫২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার এসআই সুর্দশন কান্তির নের্তৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জমিরউদ্দিন মুন্সীর কান্দি গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। এসময় পুলিশ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে।
এসময় পুলিশের কাছে ডাকাতরা জানায় তাদের সাথে দলের সর্দার সোবাহান (৩৫) ও সবুজ লাইবসহ (৩০) আরো ৫/৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পুলিশ আটককৃত ডাকাতদের কাছ থেকে ৫ টি রাম দা, একটি লোহার পাইপ, ২টি ধারালো চাকু, একটি টর্চ লাইট, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ৩ টি মোবাইল সেট উদ্ধার করে।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, এব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি