সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের আব্দুল কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত বার্তা বাজারের প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর উত্তরা প্রেসক্লাব।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আজমপুর বাস স্ট্যান্ডে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে রাজনীতির নামে অপরাজনীতি করে বেড়ানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিৎ। নয়তো সাংবাদিক মুজাক্কিরের মত এমন আরও অনেক প্রতিভাকে অকালে তাদের হাতে প্রাণ হারাতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম কবির, সাধারণ সম্পাদক মোঃ মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী, দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির, মোঃ মাসুদ পারভেজ, রুবী, তমা, তানজীন মহমুদ তনু, গাজী তারেক, মোখলেছুর রহমান মাসুম, জসিম হোসেন নিরব, সানজিদা রুমা ও রাজু আহমেদ সায়মা, খোকা আমীন, শাহীন রেজা প্রিন্স, আতীয়ার রহমান ফারুক, মোঃ মুজিবুর রহমানসহ প্রায় অর্ধ শতাধিক সংবাদ কর্মী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর