উলিপুরে মা-বোনের সামনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

কুড়িগ্রামের উলিপুরে মা-বোনের সঙ্গে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ফাহিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের রামদাস ধনিরাম যোগীপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ফাহিম মা-বোনের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় চিলমারী কুড়িগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৩৪৯৮) ফাহিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করে।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ ও ট্রাকসহ চালক রোকন আলী (২৭) থানায় নিয়ে আসে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিমুল দেব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর