ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন থেকে আসা প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ম্যারাথন দৌড় প্রতিযোগীতা উপজেলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সেনাবাহিনীর প্রতিনিধি সৈনিক মো. রাকিব।

উদ্বোধন শেষে উপজেলা চত্বর থেকে ম্যারাথন দৌড় শুরু করে সদর এলাকার বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক হয়ে বালুপাড়া এলাকা হয়ে মহিলা কলেজ সড়ক হয়ে টিএন্ডটি মোড় দিয়ে ৫কিলোমিটার শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এই দৌড় প্রতিযোগিতায় ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, ওসমান আলী, ইমরুল কায়েস বাদল, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

রেজিষ্ট্রেশান কতৃক যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের মোবাইল এপসের মাধ্যমে যাচাই-বাছাই শেষে পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হবে।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর