শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের শরণখোলায় জেলা গোয়েন্দা ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ও তিনশত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাচ্চু মোল্লাকে (৪০) আটক করেছে।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক বাচ্চু মোল্লা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মোঃ ইউনুচ মোল্লার ছেলে।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, পুলিশের যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে রায়েন্দা উত্তর কদমতলা কেজি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ও তিন শত গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটক বাচ্চু মোল্লার বিরুদ্ধে শরণখোলা থানায় ডিবি’র উপ পরিদর্শক গাজী ইকবাল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।

বাবুল দাস/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর