শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শাহ আলম গাজী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার সময় উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার পিতার নাম মৃত আজাহার আলী গাজী।

মৃত্যু শাহ আলম গাজীর ছোট ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম জানান, তার ভাসুর সকাল ৮টার সময় বাড়ির সামনের সবজি ক্ষেতে পানি দেয়ার জন্য মোটর চালাতে যান। এসময় তিনি মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারী) পুকুরে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসির মৃত্যু হয়।

বাবুল দাস/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর