আর্থ-সামাজিক উন্নয়নে পরিসংখ্যানের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে পরিসংখ্যানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। কার্যকর পরিকল্পনা প্রণয়নের সঠিক পরিসংখ্যানই মূখ্য।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় পরিসংখ্যান দিবসকে কেন্দ্র করে এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পৌছাতে প্রতিটি সেক্টরে নির্ভুল ও সময়ানুগ পরিসংখ্যানের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ প্রেক্ষাপটে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ এর প্রতিপাদ্য ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রথমবারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস পালন করাতে আমি তাদের স্বাগত জানায়।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে পরিসংখ্যান আইন, ২০১৩ এ সংক্রান্ত জাতীয় কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। এর ফলে সর্বক্ষেত্রে দাফতরিক পরিসংখ্যান হিসেবে বিবিএসের তথ্য-উপাত্ত ব্যবহারের বাধ্যবাধকতায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, আমি মনে করি, জাতীয় পরিসংখ্যান দিবস পালনের সঙ্গে সঙ্গে দেশের সব খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক উন্নয়নের গতিকে অগ্রসর করতে সহায়ক ভূমিকা পালন করবে। জাতীয় পরিসংখ্যান দিবস’ উদযাপন সফল হোক- এ কামনা করি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর