ভারত-বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠক আজ, রয়েছে গুরুত্বপূর্ণ এজেন্ডা

শান্ত হয়ে থাকা পার্বত্য চট্টগ্রামে গত কয়েকমাস ধরে বিচ্ছিন্নতাবাদীদের শক্তি প্রদর্শন করা ও তাদের একটা অংশকে ভারতে আশ্রয়-প্রশয় দেওয়া নিয়ে ভারতের সাথে পাকা আলোচনায় বসতে চায় বাংলাদেশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দু’দিনি ব্যাপী বৈঠকের এজেন্ডায় এ বিষয়ে হবে বিস্তর আলোচনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই ইস্যুতে গত ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও আলোচনা হয়েছিল। তখন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ভারতের মিজোরামের একতা অংশে বিচ্ছিন্নতাবাদীরা ঘাঁটি গেড়েছে।

উল্লেখ্য যে, ভারত বরাবরি দাবি করে আসছে বাংলাদেশের অভ্যন্তরে বিচ্ছিনতাবাদীর অবস্থান করছে। পাল্টা অভিযোগ করায় এখন বাংলাদেশ এ বিষয়ে আলোচনা ও তথ্য প্রমাণ দেখাতে আগ্রহী।

দীর্ঘ চার বছর পর স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এবং ভারতের পক্ষে অজয় কুমার ভাল্লা।

দু’দিনের এই বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, বর্ডারে ফেন্সিং, সীমান্ত বাহিনী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, বর্ডার ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান, মানবপাচারসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। তাছাড়া আন্তঃসীমান্ত সন্ত্রাস, জাল অর্থ, বিছিন্নতাবাদ, ভিসাসহ অন্যান্য বিষয়েও কথা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর