আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুশতাক

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে লালমাটিয়ার মিনার মসজিদে জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

মুশতাকের জানাজায় তার পরিবারের সদস্যসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বছরের মে মাস থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় তিনি কারাগারে ছিলেন। মোট ১১ জনের বিরুদ্ধে র‍্যাবের দায়ের করা ওই মামলায় মুশতাক ও কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করা হয় ছয় বার।

মুশতাক আহমেদ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর