আমাদের আর কাঁদার শক্তিও নাই: মুশতাকের স্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমদের স্ত্রী লিপা আক্তার স্বামীকে হারিয়ে এখন শোকে বিহ্বল। তিনি গণমাধ্যমকে বলেন, আমি তো কাল বিকেল পর্যন্ত জানি ও সুস্থ আছে। এটা কী হলো?

কারান্তরীন স্বামীর চিন্তায় মানসিকভাবে অসুস্থ লিপা আক্তারের কথা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। মুশতাক গ্রেফতারের পর থেকে লিপার টাইমলাইনে গত ১০ মাসে শুধু স্বামীকে নিয়ে একের পর এক স্মৃতচারণ করেই লিখেছেন তিনি। এছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

মুশতাক গ্রেফতার হওয়ার এক মাস পর লিপা ফেসবুকে লিখেন, আমাদের আর কাঁদার শক্তিও নাই। ইয়া আল্লাহ আমাদের মাফ করে দেন, আমিন’। আর গ্রেপ্তারের ঠিক ২০০ দিন পর ১৯/১১/২০ তারিখে লিপা কান্নামাখা ব্যাকগ্রাউন্ডে ইংরেজিতে লেখেনঃ ‘২০০ দিন’

গত বছরের ৫ ডিসেম্বর মুশতাকের জন্মদিন ছিল। সেদিন ফেসবুকে স্বামীর হাসিমুখের একটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চান লিপা। লিখেন, ‘আজ মানুষটার জন্মদিন। ওর জন্য দোয়া করবেন’

সেদিনই আবার লিখেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা মুশতাককে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করছেন। আমরা সত্যি আপ্লুত এইভাবে আপনাদের দোয়া আর স্নেহের ছায়ায় থাকতে চাই। আল্লাহ তালা সবার নেক দোয়া কবুল করুন। আমিন’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর