সাতক্ষীরার কালিগঞ্জে গত ২২ ফেব্রুয়ারি থেকে শেখ আকিব আহমেদ হেলাল (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার মৎস্য ব্যবসায়ী শেখ হাসেম আলীর ছেলে।
এঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পিতা থানায় সাধারণ ডাইরি করেছেন।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে হেলাল নিজ বাড়ি থেকে উপজেলার ফুলতলা মোড়ে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সে আর বাড়িতে আসেনি। পরবর্তীতে তার পিতা থানায় সাধারণ ডাইরি করেন (যার নম্বর -১২৫২)। এ নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
শেখ শাওন আহমেদ/বার্তাবাজার/হৃ.আর