চাকরির আবেদনের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে অবস্থান

সরকারি চাকরির আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে মোড়ে অবস্থান নেন সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তারা এ অবস্থান নেন। এতে যান চলাচল আংশিক ব্যাহত হয়।

পরে পুলিশ অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে দেয় যার ফলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট থাকার কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে প্রবেশের তথা আবেদনের বয়স শেষ হয়ে যায় বলে তারা জানান। তাই তারা চাকরির আবেদনের সময়সীমা ৩৫ বছর করার দাবি জানাচ্ছেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর