ধোবাউড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক চাপায় জাহিদ হাসান রাসেল ও শহিদুল কায়সার রনি নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ধোবাউড়া টু হালুয়াঘাট সড়কে মেকিয়ারকান্দা বাজারের পূর্ব পাশে এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, শুক্রবার সকাল ১০টায় ধোবাউড়া টু হালুয়াঘাট সড়কে মেকিয়ারকান্দা বাজারের পূর্ব পাশে হালুয়াঘাট থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে মারা যায় মারা যায় একজন এবং অপর দুজনকে হালুয়াঘাট হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং মটরসাইকেলের পিছনে থাকা বেকু ড্রাইভার জুয়েল মিয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন- খড়িয়া গ্রামের সাবিব উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (২৫) এবং বাঘবেড় গ্রামের মরহুম কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি (৩০)।

এবিষয়ে ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বার্তা বাজারকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘাতক ট্রাকের ড্রাইভার শাহাবুদ্দিন ও হেলপার মাহফুজ আলম রুবেলকে আটক করে থানায় নিয়ে এসেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আনিসুর রহমান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর