টিকা নেওয়ার পরও সরকারের শীর্ষ আমলাসহ আক্রান্ত ৩

প্রাণঘাতী করোনার ভ্যাকসিন নেওয়ার পরেও ২ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৩ জন আক্রান্ত হয়েছেন। তারা সবাই টিকাগ্রহণের ৬ থেকে ১৬ দিনের মাথায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

টিকা নেওয়ার পরেও করোনা শনাক্ত এই তিনজন হলেন, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক গোলাম কিবরিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন।

এদের মধ্যে টিকা নেওয়ার ৬ দিন পর আক্রান্ত হয়েছেন ডিএফপি মহাপরিচালক গোলাম কিবরিয়া। ১২ দিন পর ত্রাণ সচিবের করোনা শনাক্ত হয়। আর স্বাস্থ্যকর্মী সাজ্জাদ হোসেন আক্রান্ত হন টিকা নেওয়ার ৬ দিন পর।

তবে টিকা নেওয়ার আগেই তাদের দেহে করোনার ভাইরাস প্রবেশ পকরেছিল বলে দাবি করছেন করোনা মোকাবেলায় গঠিত সরকারের জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

তিনি বলেন, দেহে ভাইরাসের যে ১৫ দিন সুপ্তিকাল, সেই সময় টিকা নিয়েছিলেন তারা। সে জন্য টিকার কার্যকারিতা শুরু হওয়ার আগেই ভাইরাসের কার্যকারিতা শুরু হয়ে গেছে। ফলে তারা আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর