চার দিনে বৃষ্টিতে পণ্ড তিনটি ম্যাচ। বিশ্বকাপে নতুন নজির। তারপরেও আইসিসি বলছে, রিজার্ভ দিন রাখার কোনও প্রশ্নই নেই। এই অবস্থায় ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ঘিরেও থাকছে বৃষ্টির পূর্বাভাস ৷এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে টসও মাঠে গড়ায়নি।বৃষ্টিতে ভেসে গেছে মাঠ।তখন অনেকে সোশ্যাল মিডিয়ায় বলেছে, টস জিতে আগে ‘সাতার’ কাটার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা!এখন আজ যদি তেমনটা হয়, তাহলে কি করবেন কোহলি-উইলিয়ামসন? না টস দিয়ে দুদল সাতার কাটার প্রতিযোগীতায় নেমে যাবেন।অনেকে সোশ্যাল মিডিয়ায় হাসির ছলে লিখছেন টস জিতে প্রথমে ‘সাতার’ কাটার সিদ্ধান্ত নিবেন কোহলি।
বুধবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
প্রাক ম্যাচ অনুশীলনের সময়ে বুধবারও গোটা আকাশ মেঘাচ্ছন্ন ছিল ৷ আজও মোটামুটি রোদ্র উজ্জল ব্রিটিশদের আকাশ।তবে নিশ্চিত দিয়ে বলা যাবে না যে, বৃষ্টি হবে না।এমনটা তাদের আবহাওয়া দপ্তও বলতে পারে না।কারণ মরগানদের দেশে এই মেঘ, আবার তার পেছনে সূয্যি মামার হাসি।