কেউ চাইলেই জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে পারবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব তিনি উর্জন করেছেন। এটা কারো দয়ায় পাননি তিনি। তিনি যুদ্ধ করে এ খেতাব অর্জন করেছেন। স্বাধীনতার ঘোষণা করে্ছেন উনি সেটা অর্জন করেছেন। আমরা মনে করি জিয়াউর রহমানের কোনো রকমের কোনো ক্ষতি তারা করতে পারবে না।’
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহ জালাল আন্তজাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমি আগেও বলেছি, জামুকার সিদ্ধান্ত কখনোই দেশের মানুষ মেনে নেবে না, তাদের এমন সিদ্ধান্ত দেশের মানুষ কখনই মেনে নিবে না। এটা কখনই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।
ফখরুল বলেন, আমার শারীরিক অবস্থা ভালো নয়। আমি অসুস্থ, এখনো সুস্থ নই। সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে তারপরে ডাক্তারদের সঙ্গে দেখা করে সব পরীক্ষা-নিরীক্ষা করে ফিরছি।’
সদ্য প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ব্যংকের সাবেক গভর্ণর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
সন্ধ্যায় ৬ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে দেশে ফেরেন। বিমানবন্দরের টার্মিনালের হুইল চেয়ারে করে গাড়ির কাছে আসেন এবং হুইল চেয়ারে বসেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
গত ৩০ জানুয়ারি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা শুরু হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম