ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে পবিত্র কোরআন শরীফ পোড়ালো মাদকসক্ত নুর ইসলাম (৩৫) নামে এক যুবক। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ উপজেলার কাদিরকোল গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তাকে আটক করেছে পুলিশ।
আটক নুর ইসলাম কাদিরকোল গ্রামের শাহজাহান আলীর ছেলে।
প্রতিবেশীরা জানায়, নেশা করার টাকার জন্য প্রায়ই মায়ের সাথে গ-গোল করে নুর ইসলাম। বৃহস্পতিবার নুর ইসলামের মা টাকা না দেওয়ায় সে কোরআন শরীফ পুড়িয়ে ফেলে। এ সময় গ্রামবাসীরা তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। এরআগেও নেশা করার জন্য বেশ কয়েকবার সে পুলিশের কাছে আটক হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া বার্তা বাজারকে জানান, নুর ইসলাম একজন মাদকাসক্ত। মায়ের কাছে নেশার টাকা না পেয়ে সে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। এ সময় ওর মধ্যে পবিত্র কোরআন শরীফ ছিল।
শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর