সরকারের লক্ষ্য হলো দেশে কর্মসংস্থান বৃদ্ধি করা: প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশে কর্মসংস্থান বৃদ্ধি করা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকার সুযোগে সকল খাতে উন্নয়ন সম্ভব হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড- অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দেশের সিংহভাগ পণ্য সমুদ্রপথে পরিবহণ হয়। বিশ্বে এ পণ্য পরিবহণের মাধ্যম অনেক গূরত্বপূর্ণ। জাহাজ চলাচলে উচ্চশিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, শিক্ষা ও প্রশিক্ষণ একসাথে অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্মান অক্ষুন্ন রাখতে শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। যারা সমুদ্রে কাজ করে তারাও দেশের বড় রেমিটেন্স যোদ্ধা বলে অভিহীত করেন। ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটরের মাধ্যমে এখন থেকে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রহণযোগ্যতা বাড়ছে। মেরিন একাডেমির মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

এসময় প্রধানমন্ত্রী জানান, জাতির পিতা ১৯৭৪ সালে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি নিয়ে উদ্যোগ নিলেও ৭৫ পরবর্তী সময় জিয়াউর রহমানসহ অন্য কেউ এটা নিয়ে কোনো কাজ করেনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর