ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরের পক্ষে বিশাল মিছিল ও প্রচারণা চালিয়েছে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাইফউদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন মার্কেট ও এলাকায় শতশত লোকজন নিয়ে প্রচারণা করতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার চৌধুরী, আ.লীগ নেতা সাইদুর রহমান বকসী, ইকবাল মেম্বার, কামরুল হাসান মেম্বার, যুবলীগ নেতা মোজাম্মেল হক তপন বকসী, শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মানিক রায় ভৌমিক, দোহা আ.লীগের আহবায়ক ইমরান শাহ, আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজিদুল ইলসাম সাচ্চু মাস্টার, শরীফপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.এমরান, কুয়েত প্রবাসী মো.হাবিবুর রহমান ভুইয়া, আবুল খায়ের, আ.লীগ নেতা ওসমান গণি প্রমুখ।

এর আগে নৌকার সমার্থনে একটি মিছিল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে ইন্ডাস্ট্রিয়াল স্কুলে এসে শেষ হয়।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর