‘একটি মহল আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিভিন্ন আন্দোলন করে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে।’ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে হলগুলোর সংস্কারকাজ এবং শিক্ষার্থীর সুরক্ষার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় খোলার জন্য সময় নেয়া হয়েছে।’
এসময় শিক্ষার্থীদের সরকারের এই সিদ্ধান্ত মেনে নেয়ারও আহ্বান জানান তিনি।
বার্তাবাজার/ভি.এস