ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সদর উপজেলার বড়হরণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সেফাতুর রহমান বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর