কক্সবাজার-টেকনাফ সড়কের ব্যস্ততম স্টেশন কোর্টবাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়ছে। অভিযানের সময় চালকদের হেলমেট পরিধান করা হয় পুলিশের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার কোর্টবাজার স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অপ্রাপ্ত বয়স্ক চালক, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালক, ফিটনেসবিহীন গাড়ি, টমটম, নসিমনে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের এবং অবৈধ ডাম্পারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
হেলমেট বিহীন যারা মোটর সাইকেল চালাচ্ছে তাদেরকে আটক করে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে হেলমেট পরিধান করিয়ে দেওয়া হয়।
প্রথমত তাদের প্রতি সহানুভূতিশীল হতে পুলিশকে দেখা যায়। এরপর পর থেকে হেলমেট বিহীন কোন চালককে উখিয়া উপজেলায় চলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি করেন ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুব্রত বলেন, উখিয়া উপজেলায় আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে ট্রাফিক শৃঙ্খলা অনেক উন্নত। আমরা অবৈধ ফুটপাত উচ্ছেদ, যত্রতত্র পার্কিং ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কাজ করে যাচ্ছি।
উখিয়ার পুলিশ সার্জেন্ট মো. আশরাফ জানান, ককক্সবাজার জেলায় সকল ধরনের অবৈধ গাড়ির বিরুদ্ধে আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কঠোর এবং সোচ্চার। কোন অবস্থাতেই আমরা হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের রাস্তায় চলতে দিচ্ছি না। আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সর্তক হয়ে কাজ করে যাচ্ছি।
রফিক মাহমুদ/বার্তাবাজার/হৃ.আর