যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের নথিভুক্তের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনথিভুক্ত বাংলাদেশি সকল নাগরিকদের নথিভুক্ত করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন গ্রেস মেঙয়ের সঙ্গে এক বৈঠককালে তিনি এই অনুরোধ করেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গ্রেস মেঙয়ের সাথে দু’দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নথিভুক্ত করার জোর অনুরোধ করেন তিনি।
বৈঠকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য গ্রেস মেঙকে আমন্ত্রণও জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বার্তাবাজার/ভি.এস