“বার্তা বাজার” এর নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে হাতিবান্ধা প্রেসক্লাব।
এতে একাত্মতা প্রকাশ করে মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখা,বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ও রিপোর্টাস ক্লাব হাতিবান্ধা।
মানববন্ধনে বক্তব্য রাখেন,হাতিবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরল হক, সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাটের সম্পাদক আসাদুজ্জামান সাজু, রিপোটার্স ক্লাবের সভাপতি আলতাব হোসাইন সুমন, শামসুজ্জামান সেলিম, সুমন খান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির এর খুনিদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।অন্যথায় সারাদেশের সাংবাদিকরা জোরদার আন্দোলন গড়ে তুলবে।
উক্ত মানববন্ধনে লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক,পেশাজীবি আইনজীবী,স্বেচ্ছাসেবী সংগঠন,নাগরিক সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি