রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১০ হাজার ৮’শ ৭২ পিস ইয়াবা, ১৭২ গ্রাম হেরোইন, ১০ কেজি ৭০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা ও ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪০টি মামলা দাযের করা হয়েছে বলে জানান পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর