বাইডেন খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন বলে প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৪ ফেভ্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে টেলিফোন আলাপে ড. মোমেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।
বর্তমানে ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন ড. মোমেন। তার সাথে করোনা মহামারি চলার কারণে সরাসরি সাক্ষাত করেতা না পারায় দুঃখ প্রকাশ করেন ব্লিনকেন।
তবে ফোনালাপে তারা উভয়ই দু’দেশের সম্পর্ক আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন। এর লক্ষ্যে যেকোনো বৈশ্বিক সহযোগীতা বৃদ্ধি করতে তারা সম্মত হয়।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করেন, জো বাইডেন শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন। একইসাথে ব্লিনকেনকে বাংলাদেশের উন্ন্যয়ন, মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আসার আমন্ত্রণ জানান।
বার্তাবাজার/এসজে