শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে ছিটকে যায় বার্সেলোনা। প্রথম লেগে ঘরের মাঠে তিন গোলের ব্যবধানে বার্সা জিতলেও, দ্বিতীয় লেগে ঘরের মাঠে চার গোলের ব্যবধানে বার্সেলোনাকে উড়িয়ে দেয় লিভারপুল।
সেই ম্যাচে সাড়া ম্যাচ জুড়েই দাপট দেখান লিভারপুল ফুটবলাররা। দল হিসাবে আপফ্রন্ট থেকে ডিফেন্স সবাই নিজেদের সেরাটা দেন। যাদের মধ্যে ছিলেন লিভারপুলের রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডও।
এই মুহূর্তে ইউরোপের দলবদল নিয়ে নিত্যদিন নতুন খবর শোনা যাচ্ছে। ইউরোপের সংবাদ মাধ্যমে খবর সেই আলেকজান্ডার-আর্নল্ডকে দলে চাইছেন বার্সেলোনার অধিনায়ক এবং মহাতারকা লিওনেল মেসি।
শোনা যাচ্ছে মেসি বার্সেলোনার ম্যানেজমেন্টকে জানিয়েছেন দলের ফুটবলার নেলসন সেমেদোকে বিক্রি করে দিতে। যার মার্কেট ভ্যালু পাঁচ কোটি পাউন্ড এবং তার পরিবর্তে আর্নল্ডকে দলে নিতে।