বিএনপি জামায়াত নির্বাচন করতে আসেনি: নিখিল
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি জামায়াত নির্বাচন করতে আসেনি। তারা আসছে ষড়যন্ত্র করতে। তাদের প্রতিহত করতে যুবলীগকে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মনে করে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, চাঁদাবাজ সংগঠন, দেশের শত্রু। তাই তাদেরকে নিষিদ্ধ ঘোষনারও দাবী জানান তিনি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাস টার্মিনাল এলাকায় নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটের নির্বাচনী পথসভায় এ আহবান জানান।
সন্ত্রাস, নৈরাজ্য বন্ধের পাশাপাশি রায়পুর পৌরসভার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন তিনি।
আগামী ২৮ ফেব্রুয়ারী ৫ম ধপা পৌরসভা নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুরেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ আয়োজিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবুল পাঠান, সাধারণ সম্পাদক ইসমাইল খোকনসহ স্থানীয় কেন্দ্রীয় আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/এ.আর