আ.লীগ নেতার মায়ের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী’র মাতা করিমুন্নিসা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিবৃতিতে তিনি মরহুমা করিমুন্নিসা বেগম এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শােকসন্তপ্ত পরিবার, পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

একই সাথে ওই প্রেস বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাৱের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

উল্লেখ্য, করিমুন্নিসা বেগম বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:৪৫ মিনিটে চট্টগ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর এবং তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনীজন রেখে গেছেন।

আবদুল করিম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর