কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেছেন, কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে কৃষি ঋণ আরো সহজ করতে হবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে সঞ্চালিত সভায় সিনিয়র সচিব এ কথা বলেন।
সচিব বলেন, কৃষকের জন্য প্রাতিষ্ঠানিক ঋণ সহজ করলে তাদের চাহিদা ঠিকমত পূরণ হবে। এর ফলে কৃষির পুরো সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো যাবে।
এ সময় কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান বলেন, কৃষি মন্ত্রণালয় দেশে পারিবারিক পুষ্টিবাগান গড়ে তুলতেছে। এতে যার এক শতক জমি রয়েছে সে যদি আগ্রহী থাকে কোন ধরনের জামানত ছাড়াই তাকে পাঁচ হাজার টাকা লোন দেয়া হবে।
আয়োজিত এ সভায় জানানো হয়, দেশে কৃষি ঋণের পরিমাণ অনেক বেড়েছে। ২০০১ সালে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার বিশ কোটি টাকা। কিন্তু চলতি বছরে কৃষিঋণের পরিমাণ ২৬ হাজার ২৯২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলমান অর্থবছরে গত জানুয়ারি পর্যন্ত মোট কৃষিঋণ ২৬ হাজার ২৯২ কোটি টাকার মধ্যে ১৪ হাজার ১৪৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া, ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনার মধ্যে এখন পর্যন্ত তিন হাজার ৫১৪ কোটি টাকা বিতরণ হয়েছে।
এ উপস্থিত ছিলেন, বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল ও কৃষি সম্পরসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ।
বার্তাবাজার/ই.এইচ.এম