টিকা নিয়েছেন দেশের পৌনে ২৭ লাখ মানুষ

দেশে চলমান করোনার টিকাদান কর্মসূচীতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) টিকা গ্রহণ করেছেন আরও ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন। যার ফলে এখন দেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের পরিচালক ডা. মিজানুর রহমানের সাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পর্যন্ত দেশে মোট টিকা গ্রহীতাদের মাঝে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৬৯ জনের দেহে। মোট টিকা নেওয়া ব্যক্তিদের মাঝে পুরুষের সংখ্যা ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন এবং নারী ৯ হাজার ২৬ হাজার ৯০৬ জন।

আরও বলা হয়, বুধবার টিকা গ্রহীতাদের মাঝে পুরুষ ১ লাখ ১২ হাজার ৯৯ জন এবং নারী ৬৯ হাজার ৮৮৬ জন। এই পর্যন্ত মোট ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪৫ জন নিবন্ধন করেছেন

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন। ওইদিন টিকা দেওয়া হয় ২১ জনকে।

বার্তাবাজারে/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর