সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের পর প্রকল্পের মেয়াদ বাড়ানো বন্ধ করতে হবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অধীন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সভায় তিনি এ কধা বলেন।
মন্ত্রী বলেন, সকল প্রকল্প নির্দ্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। নির্দ্দিষ্ট সময়ের পরে প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিষয়টি আমাদের পরিহার করে চলতে হবে।
তিনি বলেন, প্রকল্পের গুণগতমান ঠিক রেখে নির্দ্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। যেসব প্রকল্পের কাজের অগ্রগতি কাঙিক্ষত পর্যায়ে নেই সেগুলো সঠিক সময়ে বাস্তবায়ন করার লক্ষ্যে নির্দ্দিষ্ট কর্ম পরিকল্পনা করতে হবে। বিষয়টি মন্ত্রণালয়কে নিয়মিত মনিটরিং করতে হবে। মন্ত্রণালয় ও সংস্থার যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের ক্ষেত্রে সংস্থার অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে হবে এবং বিধি মোতাবেক সঠিকভাবে ব্যয় করতে হবে।
মন্ত্রী বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি করে অবকাঠামো উন্নয়ন ও সংস্থার অবস্থার বিষয়ে নজর দিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে।
মন্ত্রী আরো বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করব। যাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা সঠিকভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারি।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ সচিব বেগম মাহফুজা আখতার।
বার্তাবাজার/ই.এইচ.এম