ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি এবং মার্চের ৩, ৬, ৯ ও ১৩ তারিখে। ওই সূচিতে পরীক্ষার কেন্দ্রের নামও ঘোষণা করা হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে পরীক্ষা।
অপরদিকে, স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো ২৭ ফেব্রুয়ারি, ২, ৪ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।
বার্তাবাজার/ভি.এস