ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণ, আতংকে কৃষক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করা হচ্ছে। এতে নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের আশপাশের ফসলি জমি হুমকীর মুখে পড়েছে।

স্থানীয়রা জানায়, বিলকেন্দাই গ্রামে কামাল মিয়ার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বিলকেন্দাই, খাকচাইল, নাঁওঘাটসহ কয়েকটি এলাকায় অবৈধভাবে হ্যান্ড ড্রেজারের মাধ্যমে খালসহ আশপাশের ব্যক্তি মালিকানা ফসলি জমির আইল ঘেষিয়ে ড্রেজারের মাধ্যম বালু উত্তোলণ করছে।

এতে ফসলী জমি অনেকটা হুমকীর মুখে পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসী তাদেরকে বাঁধা দিলেও চক্রটি তাতে কর্ণপাত করছে না। এমনকি প্রশাসনের পক্ষ অভিযান পরিচালনা করা হলেও তা কয়েক দিন বন্ধ থাকার পর পুণরায় আবার চালু করে। ক্ষতিগ্রস্থ কৃষকরা তাদের ফসলি জমি বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এ,বি,এম মশিউজ্জামান বার্তা বাজারকে বলেন, ড্রেজার সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আমাদের নজড়ে আসলে আমরা এ বিষয়ে পদক্ষেপ নিবো।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর