সকল ধর্মীয় রীতিনীতি মেনেই তামিমাকে বিয়ে করেছি: নাসির

ক্রিকেটার নাসির হোসেন তার বিয়ে নিয়ে তুমুল বিতর্কের পর এবার মুখ খুললেন তার বিয়ে নিয়ে। তিনি বলেছেন, তামিমাকে আমি চিনি চার, সাড়ে চার বছর ধরে। আমি তাকে চিনি খুব কাছ থেকে। আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা আইনগতভাবে, ধর্ম অনুযায়ী বিয়ে করেছি। যদি কোনো সমস্যা থাকতো তাহলে সবাইকে জানিয়ে এভাবে বিয়ে করতাম না।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বনানীতে এক সংবাদ সম্মেলনে স্ত্রী তামিমা তাম্মিকে সঙ্গ নিয়ে নাসির হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি ওর ব্যাপারে সব জানতাম। ওর আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে। ডিভোর্স হয়েছে। বিয়ের আগে আমরা লিগ্যাল ডিভোর্স পেপার দেখেই বিবাহ কাজ সম্পন্ন করেছি। আমি চাইলে ডিভোর্স পেপার ফেসবুকে এসে দেখাতে পারতাম। কিন্তু দেখাইনি।’

তামিমা বলেন, ‘মিস্টার রাকিব আমাদের নিয়ে যা বলেছেন তা সব মিথ্যা কথা। তার কথার মধ্যে সত্য হল রাকিবের সাথে আমার বিয়ে হয়েছিলো এবং আমাদের একটি বাচ্চা আছে। উনি যেটা করছেন সেটা এখন সবাই জেনে গেছে। তিনি যেসব মিথ্যে কথা বলেছেন তার প্রমাণ আমার কাছে আছে।’

নাসির বলেন, ধর্মীয় রীতিনীতি এবং দেশের প্রচলিত আইন মেনেই আমি তামিমাকে বিয়ে করেছি। আমি তাই সকলের প্রতি আহ্বান করছি যেন এমন কিছু না করা হয় যাতে তার স্ত্রীর কোন অসুবিধা হয়। আমার এখন ভয় লাগছে, তামিমা যেকোন সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এখন তামিমা আর তামিমা নয়। তামিমা হোসাইন। সুতরাং তার নামে কেউ কিছু বললে আমি মেনে নেব না।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর