ঢাকায় এসে পৌঁছেছে উড়োজাহাজ ‘আকাশ তরী’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্যাশে কানাডা থেকে ঢাকা এসে পৌঁছেছে ৮-৪০০ মডেলের দ্বিতীয় উড়োজাহাজ ‘আকাশ তরী’।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

‘আকাশ তরী’ উড়োজাহাজটি আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ বিষয়ে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন এই আকাশ তরী উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা হবে ২০টি । তন্মধ্যে ১৫টি নিজস্ব এবং ৫টি লিজ। নিজস্ব ১৫টির মধ্যে বোয়িং৭৭৭-৩০০ ইআর ৪টি, বোয়িং ৭৮৭-৮ ৪টি, বোয়িং ৭৮৭-৯ ২টি, বোয়িং ৭৩৭ ২টি এবং ড্যাশ-৮ ৩টি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর