কিশোরীর মরদেহ দাফনে গ্রামবাসীর বাঁধা

ফরিদপুরের ভাঙ্গায় কবরস্থানে গ্রামবাসীর বাঁধায় দাফন হলো না এক কিশোরীর মরদেহ। ভাগ্যের নির্মমতায় হাবিবা আক্তার (১৪) নামে ওই কিশোরীর মরদেহ অবশেষে দাফন হল তার বাসস্থান থেকে ৭ কিলোমিটার দূরে। এমন ঘটনাটি ঘটেছে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে। সে উপজেলার মালীগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী।

ভাঙ্গার ৯নং ঘারুয়া ইউপি চেয়ারম্যান সফিউদ্দিন মোল্যা বার্তা বাজারকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতের স্বজন সায়েম সাদাত বার্তা বাজারকে জানান, উপজেলার পৌরসদরের কুঠিবাড়ি চরকান্দা গ্রামের শাহেদ আলী উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রামে গরুর খামার করে দীর্ঘ্য ২০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। শাহেদ আলীর মেয়ে হাবিবা বেশ কিছুদিন ধরে কানের অসুখে ভুগছিলেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হাবিবা হঠাৎ মারা যায়। মরদেহ দাফনের জন্য পাশেই বামনকান্দা বাসষ্টান্ড সংলগ্ন কবরস্থানে নিয়ে গেলে গ্রামের কবরস্থান কমিটির লোকজন মারদেহ দাফন করার জায়গা দিতে অস্বীকৃতি জানায়।

গ্রামবাসীরা জানান, কবরস্থানে জায়গার সংকট রয়েছে। তাই অন্যত্র দাফন করার জন্য মৃতের স্বজনদের বলেন। অবশেষে বাধ্য হয়ে স্বজনরা ৭ কিলোমিটার দূরে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে গিয়ে দাফন করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর