মেয়র প্রার্থীকে পুলিশের অপহরণ: তদন্ত কমিটি গঠন

মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী মাঠ থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে তুলে ঢাকা নেয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মোরশেদ আলমের স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই কমিটি গটন করা।

গত ১৮ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন হলেও ২২ ফেব্রুয়ারি কাগজ হাতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি প্রথমে গোপন থাকলেও ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সংবাদকর্মীরা জানতে পারেন।

কমিটির প্রধান ও আহবায়ক হলো, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুময়ুন কবির। এছাড়া বাকি দুই সদস্য হলো নির্বাচন কমিশনের শৃঙ্খলা ও আপিল বিভাগের উপসচিব খোরশেদ আলম, আইন বিষয়ক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু ইব্রাহীম।

তদন্ত কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শণ শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী নিখোঁজের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশের ভুমিকা, দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ, প্রকৃত ঘটনা উদঘাটন, ভবিষ্যতে এ ঘটনায় পুনরাবৃদ্ধি না ঘটে এ ব্যাপারে সুপারিশের বিষয়ে তদন্তে প্রাধান্য দিতে বলা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারনা থেকে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দিন গাড়িতে করে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের কাছে নিয়ে আসেন। পরে পুলিশ সুপারের গাড়িতে করে সবুজকে ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতার কাছে নিয়ে যান। এ সময় সবুজের মুঠোফোন বন্ধ পেলে বিষয়টি নিখোঁজ দাবী করে বিক্ষোভ করে কালকিনি থানা ঘেরাও করে সবুজের কর্মী-সমর্থকরা।

পরবর্তীতে নৌকা প্রার্থী এসএম হানিফের সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সবুজ নিখোঁজের ১৪ ঘন্টা পর ওইদিন রাত ৪টার দিকে নিজ বাড়িতে ফিরেন তিনি। বিষয়টি টেলিভিশন ও একাধিক জাতীয় দৈনিক বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত। ঘটনাটি নির্বাচন কমিশনের নজরে এলে গঠন করা হয় এই তদন্ত কমিটি।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। স্বতন্ত্র প্রার্থী নিখোঁজের ঘটনায় এই পৌরসভার নির্বাচন স্বগিত রেখেছেন নির্বাচন কমিশন।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর