বাংলাদেশে আসবেন বাইডেন, প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের নব্য প্রেসিডেন্ট জো বাইডেন খুব শিগগিরই বাংলাদেশে আসবেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে ব্লিনকেনের সাথে এক ফোনালাপ শেষে আব্দুল মোমেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও সেক্রেটারি ব্লিনকেন টেলিফোনে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। আলাপকালে দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর নিয়ে আলোচনা করেন।

এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অ্যান্টনি জে ব্লিনকেনকে আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর