টাঙ্গাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী আটক

টাঙ্গাইলে মঞ্জু আক্তার (৩৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে শহরের দিঘুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু আক্তার ওই এলাকার মৃত তুতু মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী শওকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, সম্প্রতি শওকত আলী গোপনে মঞ্জু আক্তারকে বিয়ে করে। পরে তারা দিঘুলিয়া এলাকায় বসবাস করতে থাকে। এলাকার লোকজন তাদের বিয়ের বিষয়টি জানতো না। মঙ্গলবার রাতে তারা দুইজনেই খাবার খেতে যায়। খাওয়া শেষে কথাবার্তা বলার এক পর্যায়ে মঞ্জু আক্তার হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের বিয়ের কাবিন নামা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে স্থানীয়রা নিহতের স্বামীকে আটক করে রাখে। পরে পুলিশ নিহতের স্বামী শওকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মইনুল হক লিটন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃত্যুর কারণ এ মুহুর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর