সালথায় কাইজ্জা নির্মূলকরণে সচেতনতামূলক বৈঠক

ফরিদপুরের সালথার ডিকশনারি থেকে কাইজ্জা (পরস্পর মারামারি) শব্দটি মূলোৎপাটনের জন্য সাধারণ জনগণকে কাইজ্জার ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে এ সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়। সালথা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি এ উদ্যোগ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, ইউপি সচিব ইকবল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠাকে উপস্থিত স্থানীয় জনগণ এই কাইজ্জার সংস্কৃতি থেকে বের হয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর