বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে বেতাগীতে।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বেতাগী উপজেলা বঙ্গবন্ধু কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়।
বেতাগী প্রেসক্লাবের আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে এই আন্দোলন আরো কঠোর হবে। জড়িতরা যারাই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সালাম সিদ্দিকিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি